সারাদেশ

ইবির নতুন কোষাধ্যক্ষ ড. আলমগীর 

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বুধবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্র মতে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়৷ আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, বিজ্ঞপ্তির কপিটি পেয়েছি। আগামীকাল যোগদান করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট কোষাধ্যক্ষের মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। এরপর প্রায় ৮ মাস পর আজ বুধবার এ পদে নিয়োগ দেয়া হয়।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা