সারাদেশ

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অভিযুক্ত রবিউল ইসলাম (২৫) হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) গ্রামের আনসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করেন তার শিশুকন্যাকে টাকার লোভ দেখিয়ে রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষণ করেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ধর্ষণের পর থেকে আসামি পলাতক ছিল।

অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের আশপাশে অবস্থান করছে। পরে সেখানে এসআই বেলালসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা