সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি (দাড়িয়াবস্তী) গ্রামে ফিরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে তার সৎ ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ইসরাইল ও সৎছেলে সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত-ফিরোজা বেগম বাদামবাড়ি গ্রামের মো. ইসরাইল হকের দ্বিতীয় স্ত্রী এবং একই উপজেলার মহিষমারী গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে।

স্বজনরা জানায়,বাদামবাড়ি গ্রামের ইসরাইল হকের স্ত্রী মারা গেলে ২০০৭ সালে তিনি ফিরোজা বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এ নিয়ে তাদের প্রথম পক্ষের ছেলে সোহেলসহ অন্যান্যরা সেটি মেনে নিতে পারেনি। এ নিয়ে পিতাপুত্রের মাঝে বিরোধ চলছিল।

এদিকে গত মঙ্গলবার রাতে ফিরোজা বেগম নিখোঁজ হয়। তাকে পরদিন বাড়ির পাশে একটি আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। কিন্তু নিহতের ২ পা মাটিতে এমনভাবে ছড়িয়ে ছিলো যেন তিনি মাটিতে বসে আছেন। এতে এ মৃত্যু নিয়ে এলাকাবাসী ও পরিবার পরিজনদের মাঝে সন্দেহের সৃষ্টি করেছে।এ ঘটনায় পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিহতের স্বামী ইসরাইল হক ও সৎ ছেলে সোহেলকে আটক করেছেন।সোহেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এ বিষয়ে নিহত ফিরোজা বেগমের মা ফেন্সি বেগম অভিযোগ করে বলেন , আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আমগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল হক প্রধান জানান,ফিরোজা বেগমের মৃত্যুটি রহস্যজনক। প্রকৃত রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা