সারাদেশ

মাঠায় ভেজাল, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: রমজানে মাঠার ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার গোপপাড়া এলাকার বিপদ ঘোষ মেশাচ্ছিলেন স্বাস্থ্যের জন্য বিপদজনক নিষিদ্ধ উপাদান সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি। বিপদ ঘোষের নামের উপরই প্রতিদিন কয়েকশ লিটার মাঠা বিক্রি হয়। মুন্সীগঞ্জের আনাচে-কানাচে থেকে লোকজন ছুটে আসেন বিপদ ঘোষের মাঠা কিনতে। বুধবার (০৫ মে) সকালে বিপদ ঘোষের মাঠা তৈরির কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ। অভিযানে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক সোডিয়াম সাইক্লামেট মেশানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সহকারী পরিচালক-আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে তিনি ‘সাংবাদিকদের জানান, বিপদ ঘোষের মাঠা তৈরির কারখানায় তদারকি করা হয়। তদারকি কালে দেখা যায় বিপদ ঘোষ মাঠা তৈরির সময় মাঠার সাথে নিষিদ্ধ উপাদান সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি মিশান। মূলত চিনির খরচ বাচানোর জন্য তিনি সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি মিশান, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাদ্য দ্রব্যে সোডিয়াম সাইক্লামেট ব্যবহার নিষিদ্ধ। এছাড়া তিনি দধিকে আকর্ষণীয় করার জন্য ননফুড গ্রেড কালার বা ইন্ডাষ্ট্রিয়াল কালার মিশান, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে বিপদ ঘোষের মাঠা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় বিপদ ঘোষকে সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং নিষিদ্ধ উপাদান মাঠা ও দধি তৈরিতে ব্যবহার না করার জন্য বলা হয়। অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

বাজার অভিযানের সহযোগীতা করেন, মুন্সীগঞ্জ জেলার স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমীন, সদর উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা, অভিযানে নিরাপত্তায় ব্যাটেলিয়ন আনসারের একটি টিম ছিলেন ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা