সারাদেশ

‌'শেখ হাসিনার দূরদর্শিতায় জীবন জীবিকা ও অর্থনীতি সচল'

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, করোনার তাণ্ডবে বিশ্বব্যাপী অর্থনীতি এবং মানুষের জীবন ও জীবিকা যখন স্থবির হয়ে পড়েছে- সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের জীবন ও জীবিকা সচল রয়েছে।

মঙ্গলবার (৪ মে) চরফ্যাশনের বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগরে তেুঁতলিয়ার তলদেশ দিয়ে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের সাব স্টেশন (বৈদ্যুতিক উপকেন্দ্র) এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া নদীর ড্রেজিং প্রকল্পের উদ্বোধন এবং চরফ্যাশন উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের নতুন বস্র শাড়ি বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে ও তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। এই ধারায় তেঁতুলিয়া নদীর তলদেশে সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর, চর কাজল, বোরহান, চর হাজি, চর বিশ^াস, পূর্ব চর উমেদ এবং চর মন্তাজকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে।

এসব বিচ্ছিন্ন চর এলাকার ২৫ হাজার গ্রাহক এখন থেকে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, ১৮২ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়ার নদীর ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর দু’কূলের নদীশাসন প্রকল্প টেকসই হবে। পাশাপাশি নদীর দু’পাড়ের মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এসময়ে উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পানি উন্নয়ন বোর্ড-ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহামুদ, ভোলা পল্লী বিদ্যুতের সমিতির জি এম আবুল বাসার আজাদ, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা