সারাদেশ

লকডাউনে কিস্তি আদায়ে ব্যস্ত এনজিওকর্মীরা, বিপাকে ঋণগ্রহীতারা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে তা থেকে আয় করে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করে। ফলে সরকারি-বেসরকারি অফিস-আদালত ব্যবসাপ্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। তবে গ্রামীণ ব্যাংকসহ হাতেগোনা কয়েকটি এনজিও’র ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে।

অধিকাংশ এনজিও বিবাহিত নারীদের সমিতির মাধ্যমে ঋণ দিয়ে থাকে। এমন সময়ে এ সকল ভুক্তভোগী খেটে খাওয়া ঋণগ্রহীতা যখন তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন এনজিওকর্মীরা বাড়ি বাড়ি কিস্তি আদায়ের জন্য ধরনা দিচ্ছেন, চাপ সৃষ্টি করে কিস্তি আদায় করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও এনজিওকর্মীরা ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে কিস্তির টাকা আদায় করছেন। কোনো কোনো এনজিওরকর্মী এক বাড়িতে টেবিল চেয়ার নিয়ে বসে পাড়ার সব নারী ঋণগ্রহীতাদের নিকট থেকে কিস্তি আদায় করছেন। এ সময় নারী গ্রহীতাদের মাঝে মাস্ক ব্যবহার বা সামাজিক দুরত্ব মানার কোনো বালাই থাকছে না।

উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের দিবাংশু দেবনাথ বলেন, তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস থেকে তার স্ত্রীর নামে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিল এতে সপ্তাহে তার ৮শ টাকা কিস্তি দিতে হয়। কম্পিউটার ট্রেনিং সেন্টার চালিয়ে যে আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সপ্তাহিক কিস্তি দেই। লকডাউনে প্রতিষ্ঠানটি বন্ধ, বাড়িতে বসে আছি, কোনো আয়-রোজগার নেই। ধার দেনা করে সংসার চলছে, কিস্তি কিভাবে দেব ভেবে পাচ্ছি না।

মঙ্গলবার কারিতাস এনজিও’র আদমপুর শাখার মাঠকর্মী রোকসানা বেগম তাদের বাড়িতে গিয়ে কিস্তির জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং বলে কিস্তি কিভাবে নিতে হয় তা আমরা জানি। তিনি বলেন, লকডাউনের সময় কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কমলগঞ্জের আদমপুর শাখার মাঠকর্মী রোকসানা বেগম বলেন, আমাদের কিস্তি আদায় গত এক সপ্তাহ বন্ধ ছিল, কিন্তু এখন চলমান রয়েছে তাই কিস্তি আদায় চলছে। কোন কিছু জানার থাকলে অফিসে এসে জেনে নিন। ফোনে ডিস্টার্ব করবেন না।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কমলগঞ্জের মুন্সীবাজার শাখার মাঠকর্মীদের বিরুদ্ধে গ্রাহকদের চাপ দিয়ে কিস্তি আদায়ের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাক মুন্সীবাজার শাখার প্রবাসী লোনের মাঠকর্মী জুবাইদুল ইসলাম বলেন, আমাদের ঋণ কার্যক্রম চালু আছে। তবে কোন গ্রাহকদের উপর চাপ দিয়ে কিস্তি আদায়ের অভিযোগ সত্য নয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এনজিও কিস্তি আদায়ের বিষয় এবার আমরা কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে আদায় না করা সমীচীন। যারা দিতে সমর্থ তাদের ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুদ্রঋণ সেক্টরের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে গঠিত মনিটরিং সেল এর সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এনজিও কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে লকডাউনের সময় কোন অবস্থাতেই গ্রাহকদের চাপ দিয়ে ঋণের কিস্তি আদায় করা যাবে না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা