সারাদেশ

পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে নানি মমতাজ বেগম (৭০) ও তার নাতি মো. শাহপিনের (০৭) মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে ইউনিয়নের শিলারচর কান্দির প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম ওই বাড়ির বারেক প্রধানিয়ার স্ত্রী। শিশু শাহপিন জাহিদ হোসেনের ছেলে।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, মমতাজ বেগম ও তার নাতি শিলারচর খালে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরে নাতি খালের মাঝখানে গভীর পানিতে ডুবে যায়। তাই দেখে তাকে বাঁচাতে গিয়ে নানিও একই স্থানে ডুবে যান। আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা