সারাদেশ

সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাইকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার (১মে) ভোর রাতে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১ মে) দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী জানান, উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের মৃত সৈয়দ হারুনার রশিদের দুই ছেলে সৈয়দ সাইফুল ইসলাম (৩৮) ও সৈয়দ তারিকুল ইসলাম (২৫) সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে দুই সহোদরকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করি। আসামিদের বৈদেশিক কর্মসংস্থান সংশোধন ও অভিধানিক আইন ২০১৩ এর ৩১ ধারায় সিআর ৯৩২/১০০/১৭, সিআর ৫৬৭/২৬ ধারার মামলায় দুই বছরের সাজা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদেরকে আটক করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা