সারাদেশ

বালুচাপায় ড্রেজার মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে বালুচাপায় প্রাণ গেল সবুজ মিয়া নামে এক ড্রেজার মালিকের। শনিবার (১ মে) দুপুরে সোমেশ্বরী নদীর ৩ নম্বর বালুঘাটের কানিয়াল সখির ঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত সবুজ পৌরশহরের খরস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বালু উঠানোর সময় ২০ ফুট উপর থেকে পাড় ভেঙে বালুচাপা পড়েন সবুজ মিয়া। স্থানীয়রা দ্রুত ছুটে এসে বালু খুঁড়ে তাকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা