সারাদেশ

নিখোঁজ যুবক সাতক্ষীরা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানীনগরের মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদ (২৬) নামের এক যুবককে নিখোঁজের একবছর পর সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের পূর্বতিলাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে লায়েক আহমদ প্রায় এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনরা তার সন্ধান না পেয়ে নিরাশ হয়ে পড়েন।

এদিকে কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে এ ব্যাপারে তৎপর হয় থানা পুলিশ। পূর্বতিলাপাড়া গ্রামে লায়েক আহমদের স্বজনদের সঙ্গে দেখা করে তাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় ওসমানীনগর থানা পুলিশ। পরে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মলাই মিয়ার নেতৃত্বে একটি দল সাতক্ষিরা সদর থানার লাভসা গ্রামের শেখ আনোয়ারুল ইসলাম আনুর বাড়ি থেকে লায়েক আহমদকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, ‘সাতক্ষীরাতে লায়েক আছেন এমন খবর পেয়েও তার পরিবার আর্থিক কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। পরে আমরা উদ্যোগ নিয়ে লায়েককে সাতক্ষিরা থেকে ফিরিয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা