সারাদেশ

‌'সন্ত্রাসীদের কোন জাত নেই'

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : জেলার বাঘাইছড়িতে প্রধানমন্ত্রী উপহার ত্রাণ সামগ্রী বিতরণ ও শিল্পকলা একাডেমি উদ্বোধনকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মাঠে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন না হলে আজ আমরা ডিসি এসপি এবং সিও হয়ে কথা বলতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের কথা না ভাবলে আজ আমরা বাঘাইছড়ির মাঠে ত্রাণ দিতে আসতে পারতাম না। তিনি দেশের সর্বস্তরের মানুষের কথা ভাবেন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করেন বিধায় আজ দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোন জান নেই। সন্ত্রাসী যে কেউ হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আইনের উর্ধ্বে কেউ নয়। কোন সমস্যা দেখা দিলে আপনারা আইনি সহায়তা নেবেন। সরকার চায় পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। পাহাড়ি বাঙালি উভয়ে মিলেমিশে বসবাস করুক। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি ডিজিএফআইয়ের কর্ণেল জিএস এমরান ইবনে রউফ, মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ার হোসেন ভুইয়া পিএসসি, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছেছর হোসেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা জাফর আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমাসহ আরো অনেকে।

মতবিনিময় শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানসহ অতিথিরা প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে প্রায় ২শ জনের মধ্যে ত্রাণ দেওয়া হয়েছে।

সান নিউজ/কেইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা