সারাদেশ

কৃষকের ধান কেটে দিলো ফরিদপুর জেলা প্রশাসন

বিভাষ দত্ত, ফরিদপুর : সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র কৃষকের জমির ধান কেটে দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে দেন জেলা প্রশাসক অতুল সরকারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

চলমান কঠোর বিধিনিষেধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কৃষকরা পড়েছেন শ্রমিক সংকটে। বিশেষ করে দরিদ্র কৃষকরা বেশি সমস্যায় পড়ছেন। যদিও কিছু সংখ্যক শ্রমিক পাওয়া গেলেও তাদেরকে দিতে হচ্ছে দ্বিগুন পরিমান মজুরি। এই সংকটকালীন সময়ে দরিদ্র কৃষকের ফসল ঘরে তুলতে নিজ হাতে ধান কাটলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় জেলা প্রশাসকের সাথে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশার মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কৃষি উৎপাদনে ফরিদপুর পিছিয়ে নেই। আমরা কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষকদের ভালবাসার অংশ হিসেবে, আমরা যে তাদের সাথে রয়েছি, তাদের সুখ-দুঃখে সব সময় তাদের সাথে রয়েছি সেটাকে তুলে ধরার জন্য তাদের সাথে মিলিত হয়েছি এবং শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে দেওয়া হয়েছে। দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা