সারাদেশ

হেফাজতের আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টায় উপজেলার আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টি মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সাংবাদিকদের নিশ্চিত করা হয়। মুফতি ওবায়দুল্লাহ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ ওবায়দুল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ মার্চ ওবায়দুল্লাহ ও তার অনুসারীরা আশুগঞ্জের বাদশা বাড়ির মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন। এছাড়াও ওবায়দুল্লাহ এর উস্কানিতে আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাঙচুর ও লোটপাট, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নামকতা চালায়। তার উস্কানিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালানো হয়। এছাড়াও এর আগে গ্রেফতার হওয়া আসামিদের ১৬৪ ধারার জবানবন্দিতে ওবায়দুল্লাহ এর উস্কানিতে এই হামলা হয়েছে বলে জানা যায়।

তিনি আরো জানান, গ্রেফতার হওয়া আসামি ওবায়দুল্লাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৮ মার্চ সকালে হেফাজতের ডাকা হরতালের দিন কোন কারণ ছাড়াই আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাঙচুর ও লোটপাট, বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায় হেফাজতের নেতাকর্মীরা।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা