সারাদেশ

মাছের ঘেরে ১৫ ফুট লম্বা অজগর 

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই সাপটি উদ্ধার করা হয়। ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির অজগরটিকে রাতেই বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। এ সময় স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও টাইগার টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে অজগরটি শরণখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। অজগরটির ১৫ ফুট লম্বা আর ওজন ২৫ কেজি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা