সারাদেশ

তরুণীকে যৌন হয়রানি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার চাটমোহরে প্রতিবেশী এক যুবতীকে যৌন হয়রানীর অভিযোগের মামলায় জাহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদুল উপজেলার হরিপুর ইউনিয়নের মুশাগাড়ী গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, মুশাগাড়ী গ্রামের ইয়াসির আলীর ছেলে জাহিদুল ইসলাম প্রতিবেশী এক যুবতীকে (১৯) নানাভাবে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই মেয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতের কাছে ছাগল চড়াচ্ছিল। এ সময় জাহিদুল সেখানে গিয়ে মেয়েটিকে নানাভাবে উত্যক্ত ও যৌন হয়রানি করে। মেয়েটির চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন বের হলে জাহিদুল সটকে পড়ে।

এ ব্যাপারে মেয়েটির পিতা বৃহস্পতিবার চাটমোহর থানায় জাহিদুলের বিরুদ্ধে তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ২২। পরে পুলিশ অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা