সারাদেশ

দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তা উদ্ধার হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে ওই হামলা হয়। গুরুতর আহত লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই মিকাইল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মীর আলমগীরের মাথায়, বাম হাতের কনুইয়ে কোপের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাত রয়েছে। মিকাইল হোসেনের শরীরে লাঠির আঘাত রয়েছে।

লোহাগড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কুমড়ি গ্রামের ওহিদুর সরদার ও লুটিয়া গ্রামের ফিরোজ শেখ গ্রুপের মধ্যে আধিপত্য
বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার সময়ে দুই পুলিশ কর্মকর্তা প্রথমে ফিরোজ শেখের পক্ষকে নিবৃত্ত করেন। পরে ওহিদুর সরদার পক্ষের লোকজনকে নিবৃত্ত করতে গেলে তাদের ২০-২৫ জন ওই হামলা চালায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এএসআই মীর আলমগীরের কাছ থেকে আটটি গুলিসহ পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল। দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একটি মসজিদের পাশে অস্ত্রটি পাওয়া গেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা