সারাদেশ

১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ডালসহ বিভিন্ন উপকরণ। প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ,বি,এম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্থদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৮শ ২২ টি পরিবারকে পরিবার প্রতি ৪৫০,টাকা হারে দেয়ার জন্য ৬ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৫শ টাকা বরাদ্দ এসেছে।

পাশাপাশি জি আর সহায়তা এসেছে মোট ২ কোটি ৬০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা