সারাদেশ

রাজশাহীতে মার্কেট খুলে চলছে কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : দেশজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে খুলেছে রাজশাহীর আরডিএ মার্কেটের দোকানপাট। বৃহস্পতিবার সকালে দোকানগুলো খুলে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা।

এদিকে দোকান খোলার বিষয়ে প্রশাসন বলছে- আলোচনার জন্য ব্যবসায়ীদের ডাকা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ব্যবসায়ীদের ডাকা হয়েছে। আলোচনা করে বন্ধের নির্দেশ দেওয়া হবে। না মানলে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীরা বলছেন, টানা লকডাউনে তাদের সংসার চলছে না। কর্মচারীরা বেতন না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়েই তারা পেটের দায়ে দোকান খুলেছেন।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা