সারাদেশ

ঢিলেঢালা লকডাউন, খুলছে দোকান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : তৃতীয় দফা লকডাউনের প্রথম দিন ঝিনাইদহে চলছে ঢিলেঢালা ভাবে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে মানুষের চলাচল বেড়েছে। খোলা হচ্ছে দোকান পাট। সড়ক-মহাসড়কের ইজিবাইক, সিএনজি, মাহেন্দ্র, প্রাইভেটকারসহ যানবাহনের সংখ্যা বেড়েছে। আগের মতো মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে উদাসিন ছিল মানুষ। সরকারি নির্দেশনা থাকলেও খোলা হচ্ছে দোকান পাট।

বৃহস্পতিবার( ২২ এপ্রিল) সকালে শহরের কেসি কলেজের সামনের জেলা পরিষদ মার্কেটের গিয়ে দেখা যায়। ফরিদুল টেলিকম নামের একটি মোবাইল বিক্রির দোকানে একটি পাল্লা খুলে বেচা-কেনা চলছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

শহরের নতুন হাটখোলায় গত দিনের তুলনায় বেশি মানুষের উপস্থিতি ছিল। সাপ্তাহিক বাজার হওয়ায় বেড়েছে মানুষের ভীড়। ক্রেতা-বিক্রেতারা গাদাগাদি করে কেনা-বেচা করছেন। এছাড়াও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, পোস্ট অফিস মোড়ে ঔষদের দোকান, নিত্য প্রয়োজনীয়, মুদিদোকানের পাশাপাশি একটি দুটি করে খুলছে অন্যান্য দোকান। একই সাথে হকার বা ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদেরও সড়কে দেখা গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, সর্বাত্মক লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত হচ্ছে। এছাড়াও যারা জরুরি কাজে বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা