সারাদেশ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভায় সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সভায় সংগঠনটির সভাপতি ওয়ালিউর রহমান, কার্যকরী সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান খোকন, সহ-সভাপতি অলিয়ার রহমান, আমির ফয়সাল মহব্বত, দপ্তর সম্পাদক চুন্নু বিশ্বাস, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সভাপতি ওয়ালিউর রহমান বলেন, চলমান সর্বাত্মক লকডাউনের ৩য় ধাপে এখন সব কিছুই চালু রয়েছে। দোকান পাট খোলা হচ্ছে। ভ্যান, ইজিবাইক, রিক্সা সবই চলছে। রাস্তায় মানুষ বের হচ্ছে। শুধুমাত্র বাসই বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছে। দিন এনে দিন খাওয়া পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। এ অবস্থায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে গণপরিবহণ চালুর দাবি জানাচ্ছি। একই সাথে পরিবহণ শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাউল কেনার সুবিধা দিয়েও সরকারের সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা