সারাদেশ

বোয়ালমারীতে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউনের মধ্যে তড়িঘড়ি করে এক মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ চার শূন্য পদে নিয়োগ দেয়ার চেষ্টা চলছিলো। তবে অভিযোগের মুখে তা ব্যর্থ হয়েছে। অভিযোগ ওঠে ওইসব পদে নিয়োগের জন্য ত্রিশ লক্ষাধিক টাকার লেনদেনের দেনদরবার হয়েছে।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য ২০ এপ্রিল ইন্টারভিউ (লিখিত ও মৌখিক পরীক্ষা) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইন্টারভিউয়ের জন্য মাত্র একদিন আগে অর্থাৎ ১৯ এপ্রিল ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়েছে। আবেদনকারীদের অনেকেরই অভিযোগ ছিল লকডাউনের মধ্যে তড়িঘড়ি করে ইন্টারভিউ নেয়ার যৌক্তিকতা নিয়ে। যদিও শেষ পর্যন্ত ইন্টারভিউ স্থগিত করা হয়েছে ।

তবে একটি সূত্রের খবর একাধিক পদে টাকায় বনিবনা না হওয়ায় এই ইন্টারভিউ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যক্ষ পদে ৫ জন, উপাধ্যক্ষ পদে ৬ জন, আয়া পদে ৪ জন এবং নিরাপত্তাকর্মী পদে ৬ জন আবেদন করেছেন।

সাতৈর জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার মো. ছালেহ বলেন, ডিজির প্রতিনিধি ১৯ এপ্রিল ফোন দিয়ে বলেছিলেন আগামীকাল ইন্টারভিউ হবে। সেইভাবে চিঠি ইস্যু করা হয়েছিল। পরে আবার তিনি ফোন দিয়ে জানিয়েছেন আসতে পারবেন না।

অর্থ লেনদেনের বিষয়ে ওই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আকবর হোসেন আকুল বলেন, অর্থের বিনিময়ে এই মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি আমার জানা নেই। আমার সঙ্গে কোন প্রার্থীর এ ব্যাপারে কথা হয়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা