সারাদেশ

রাঙামাটিতে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি : কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রাঙামাটিতে লকডাউনে কঠোর অবস্থানে জেলা ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপারের আদেশক্রমে করোনা সচেতনতায় রাঙামাটিতে জেলা ট্রাফিক পুলিশ সরকারের বিধি-নিষেধ পালন করতে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে। লকডাউনে জনগণকে সচেতন করতে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্রাফিক পুলিশের এ তৎপরতা।

বুধবার (২১ এপ্রিল) সকালে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্স এর সামনে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইলের নেতৃত্বে জরুরি সেবা ব্যতিত অন্যান্য নাম্বার বিহীন সিএনজিও মোটরসাইকেল আরোহীদের সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে অর্থদণ্ড করা হয়নি। করোনা ভাইরাস থেকে বাঁচতে ও সরকারি নির্দেশ মানাতে জনসাধারণকে সচেতন করা হয়েছে। তারপরও বিভিন্ন অজুহাতে মানুষ পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘরে থেকে বের হচ্ছে। মানুষ কোন মতেই লকডাউন মানতে রাজি না।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক পুলিশ করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছে। সরকার বলছেন একান্ত জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। কিন্তু এখন দেখছি এক মোটর সাইকেলে ৩জন ঘুরাঘুরি করছে। এছাড়াও কারণে অকারণে বিভিন্ন অজুহাতে নাম্বার বিহীন সিএনজি বের করে বাজারে এসে লোকজন ভীড় জমাচ্ছে। তাই লোকজনের উদাসিনতা চরমে। এসব নিয়ন্ত্রণে আনতেই মূলতঃ জেলা ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে নেমেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা