সারাদেশ

লকডাউন না মানায় নরসিংদীতে জরিমানা  

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: করোনা ভাইসার মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় নরসিংদী জেলাসহ ৬টি উপজেলায় অভিযান চালিয়ে ৬১ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল ) জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই আদালত পরিচালিত হয়।

জেলা শহরসহ ৬টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দিনব্যাপী আদালত পরিচালনাকালে ৫২ টি মামলায় সর্বমোট ৬১হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। জেলা শহর ও মাধবদী এলাকায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯ টি মামলায় ৩১ হাজার ৫৫০ টাকা, শিবপুর উপজেলায় ২ টি মোবাইল কোর্টে ৫ টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা, রায়পুরা উপজেলায় ১টি মোবাইল কোর্ট ৭ টি মামলায় ৩হাজার ৪০০ টাকা, পলাশ উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ৫ টি মামলায় ৬হাজার ৫০০ টাকা, বেলাব উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ১১ টি মামলায় ১২হাজার টাকা, মনোহরদী উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ৫ টি মামলায় ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক জানান, জেলায় পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তদেরকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত সার্বিক কার্যাবলি/ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে শাস্তি প্রদান করা হয়। সরকার ঘোষিত বিধি নিষেধ পালনে জেলা প্রশাসন প্রতিদিন অভিযান পরিচালনা করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা