সারাদেশ

ভাল্লুকের আক্রমণে চাষি আহত 

নিজস্ব প্র‌তি‌বেদক, বান্দরবান: বান্দরবানের রুমায় বন্য ভাল্লুকের আক্রমণে এক জুম চাষি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার(২০ এপ্রিল) সন্ধ্যায় রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম হলো- তংতং ম্রো (৩৫) সে গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু পাড়ার বাসিন্দা রিতু ম্রোর পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়া এলাকায় পাহাড়ে জুম ক্ষেত থেকে কাজ করে ফেরার সময় বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়। ভাল্লুকের আক্রমণের খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় সেনাবাহিনীর সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, বন্য ভাল্লুকের আক্রমণে এক জুম চাষী আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আহত ওই কৃষককে রাতে বান্দরবান পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা