সারাদেশ

ছিন্নমূল মানুষের পাশে গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নদীবন্দরে করোনায় কর্মহীন ও অসহয় মানুষের পাশে খাবার নিয়ে আবারও দাঁড়িয়েছে বরিশালের গণমাধ্যমকর্মীরা। গত বছর করোনায় লকডাউন শুরু হলে বরিশালের গণমাধ্যমকর্মীরা নদীবন্দরে থাকা দুই শতাধিক ছিন্নমূল শিশু ও অসহায়দের খাবারের ব্যবস্থা করেছিল। এবার আবারও লকডাউন শুরু হলে একই কাজ শুরু করে তারা।

মঙ্গলবার রাত আটটায় বরিশাল নদী বন্দরে এই কর্মসূচির ভার্চুয়ালী উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বরিশালের সকল গণমাধ্যম সংগঠনের কর্মীরা একজোট হয়ে দায়িত্ব পালন করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, গণমাধ্যমকর্মীদের এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ। কর্মহীন এবং অসহায় মানুষের পাশে তারা খাবার নিয়ে সহযোগী হয়েছেন। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক। আমরা সবাই মিলে উদ্যোগ নিলে যে কোন কঠিন কাজও সহজ হয়ে যাবে। আমরা সবাই মিলে করোনার এই মহামারী মোকাবেলা করবো। তিনি করোনার সময় সাময়িক সমস্যায় সকলকে সহানুভূতিশীল হয়ে কাজ করারও আহ্বান জানান।

আনুষ্ঠানিকভাবে খাবার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান জ্যেষ্ঠ্য সাংবাদিক মুরাদ আহম্মেদ, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, আজকের প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, নিউজ-২৪-এর রাহাত খান, প্রেসক্লাবের সবাকে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক খান রুবেল, চ্যানেল-২৪ এর প্রাচুর্য রানা, কালের কণ্ঠের মইনুল ইসলাম সবুজ, বাংলা নিউজ-২৪ এর মুশফিক সৌরভ, ঢাকা পোস্ট-এর সৈয়দ মেহেদী হাসান, নিউজ বাংলার তন্ময় তপু, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ময় কুমার নাথ, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামসহ বরিশালের গণমাধ্যমকর্মীরা।

গণমাধ্যম কর্মীদের আহ্বান তাদের দেওয়া প্রতি রাতের খাবার সরবরাহ কর্মসূচির বাইরে যদি কোন ব্যক্তি-প্রতিষ্ঠান খাবার সরবরাহ করতে চান, তাহলে যেন তারা একটু আগে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। তাহলে ওইদিন আর গণমাধ্যম কর্মীরা খাবার সরবরাহ করবে না। একই সময় একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান খাবার সরবরাহ করলে অপচয় হওয়ার আশঙ্কা দেখা দেবে। আসুন সবাই সহযোগী হয়ে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা