সারাদেশ

আঁতুড় ঘরেই মৃত্যু শত বছরের দাবি

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ প্রতিনিধি: শত বছর পার হলেও সান্তহার-রহনপুর রেলপথ প্রকল্প চালু হচ্ছে না। দেশের উত্তারঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের জন্য কোন সরকারই এগিয়ে আসেনি। সে দাবি বর্তমানে আঁতুড় ঘরে মৃত্যুর মতোই। উত্তর বঙ্গের অবহেলিত জনপদের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সান্তহার-রহনপুর রেল লাইন প্রকল্প। এই গণ দাবির প্রেক্ষিতে ১৯১০ সালের দিকে তৎকালিন ইষ্টার্ণ বেঙ্গল ষ্টেট রেলওয়ে একটি জরিপ চালায়। জরিপ দলের নেতা ডেলগ্রীন তার রির্পোটে অবিলম্বে এ রেলপথ নির্মাণের জন্য জোর সুপারিশ করেন।

১৯৪৭ সালে দেশ বিভক্তির পর থেকে উত্তারাঞ্চলের জনগণের এ দাবির প্রেক্ষিতে তৎকালীন পাকিস্থান সরকারের রেলওয়ে বোর্ড ১৯৬৩ সালে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে পূনরায় কাজ শুরু করে। গঠিত জরিপ দলের তৎকালীন প্রধান মরহুম আশরাফ আলী ডেলগ্রীনের রির্পোটের পক্ষে মতামত প্রকাশ করেন। আশরাফ আলী তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৯৪ পৃষ্ঠা লিখিত রিপোর্টে এ প্রকল্পের একটি ব্লু প্রিন্ট ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্থান সরকারের গর্ভনরের নিকট হস্তান্তর করেন। কিন্তু যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরও রেলওয়ে বোর্ড রহস্য জনক ভাবে হঠাৎ করে প্রকল্পটি বাস্তবায়নের সব কার্যক্রম বন্ধ করে দেয়।

৬৬ মাইল দীর্ঘ সান্তাহার-রহনপুর রেলওয়ে প্রকল্পটি ব্রড ও মিটার গেজ দু‘ধরনের লাইন নির্মিত হওয়ার কথা ছিল। এ নতুন রেল পথে ১১ টি ষ্টেশন রাখার ব্যবস্থা ছিল। ষ্টেশনগুলো নওগাঁ শহর, হাটহাঁপানিয়া, হযরতপুর, জাহাঙ্গীরাবাদ ,মহিষ বাতান, নজিপুর, মধূইল, সাপাহার, পোরশা, মামুদপুর, দাউদপুর। তাছাড়া নওগাঁ ডিগ্রী কলেজের উত্তর ধারে ছোট যমুনা নদীর উপর এবং নজিপুর আত্রই নদীর উপর একটি করে সেতু নির্মানের প্রকল্প অন্তরভুক্ত ছিল।

স্বাধীনতার পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্থানের সংসদে সে সময় মরহুম আবুল কালাম আজাদ ও মরহুম মোজাফ্ফর রহমান চৌধুরী এ প্রকল্পটির কথা সংসদে উত্থাপন করেছিলেন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে জাতীয় সংসদে বাজেট আলোচনায় সান্তহার-রহনপুর রেলপথ প্রকল্পটি নিয়ে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ তথা বরেন্দ্র ভুমির আর্থ সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করে নাই।

এ প্রকল্পটি বাস্তবায়িত হলে অনগ্রসর এ জনপদের উদপাদিত কৃষি পণ্য ধান,পাট, আখ, আম ও লিচু পরিবহনে মূখ্য ভুমিকা রাখতে পারবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা