সারাদেশ

চুয়াডাঙ্গায় ভুয়া এসআই আটক

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সোহেল রানা (২৬) নামের এক ভূয়া পুলিশ (উপ-পরিদর্শক) কে আটক করেছে সদর থানা পুলিশ। এছাড়াও পুলিশ তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, আদালতের জাল নথি, বেশ কয়েকটি ব্যাংকের ভিসা কার্ড, দুটি মোবাইল ফোন ও পুলিশ স্টিকার সম্বলিত একটি মোটরসাইকেল জব্দ করেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা কোর্ট চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জানা গেছে, গত মাসের ২৫ তারিখ কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা এসে রয়েল নামের একটি হোটেলে রুম ভাড়া নেয় সোহেল রানা। এরপর থেকে বিভিন্ন সময় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে সাধারণ মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। গত শুক্রবার একটি পরিবারের সদস্যদের থেকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খোকন ও বাশার নামের দুজনকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ৬ হাজার টাকা নেয় এবং আজ কোর্টে আসতে বলেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজ কোর্টে এসে ভুয়া এসআই সোহেল রানার সঙ্গে দেখা করে। এসময় সোহেলের কথাবার্তায় সন্দেহ হলে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ কোর্ট চত্বর থেকে তাকে আটক করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, সোহেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। দুপুরে কোর্ট চত্বর থেকে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, ভুয়া এস আই সোহেলের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা