সারাদেশ

১০টির জায়গায় মিলল ৩টি আইসিইউ

নিজস্ব প্রতিবেদক, ভোলা : করোনা আক্রান্ত রোগীর নিবিড় সেবা নিশ্চত করার জন্য ভোলা ২৫০ শয্যার সদর হাসপাতালে জন্য ১০ টি আইসিইউ চাহিদাপত্র পাঠিয়ে করোনা রোগীদের চিকিৎসা সেবায় জন্য মিললো মাত্র ৩ টি আইসিইউ বেড। কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কাছে এই চাহিদা পত্র পাঠালে তারা দ্বীপ জেলা ভোলার জন্য ৩ টি আইসিইউ বেড, ৫ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা জায়গায় ৩ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ৩ টি ভেন্টিলেটর পাঠানো হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চিকিৎসা সেবার জরুরী এই সরঞ্জাম ভোলায় এসে পৌঁছেছে। ১শ শয্যা করোনা ইউনিটের জন্য এর আগে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয় এ হাসপাতালে।

ভোলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা বসানো হবে। এরপরেই জরুরি রোগীরা এ সেবা পাবেন। জরুরী রোগীদের এখন আর ঢাকা, বরিশাল যেতে হবে না।

তিনি বলেন, ভোলায় করোনা সংক্রামণ দিন দিন বেড়েই চলছে। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তবে করোনা রোগীদের জন্য আরো ডাক্তার নার্স দরকার। বর্তমানে ২০ জন নার্স ও ৬ জন ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বেড রয়েছে ১০০ টি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা