সারাদেশ

আইন অমান্যে ৩৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ২য় পর্যায়ের লকডাউন মানতে বাধ্য করছে প্রশাসন। তবে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে লকডাউন অমান্যকারীদের সংখ্যাও কম নয়। তাই লকডাউন কঠোরভাবে পালনে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় জনগণকে আইন মানতে বাধ্য করার লক্ষ্যে মাঠে নেমেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন।

সরকারি নিষেধাজ্ঞা না মানায় প্রতিদিনের মত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরা এবং নিয়ম না মানায় চলতি মাসের ১৬,১৭, ১৮ ও ১৯ এপ্রিল বাস টার্মিনাল, জিরোমাইল ও স্টেডিয়াম এলাকায় ৩৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ০৪ দিনে ৩৭ জনকে মোট ৬,৭৫০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন বলেন, করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সাথে লকডাউনসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা