সারাদেশ

নদীতে বাঁধ দেওয়ায় পাকা ধান পানির নিচে

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল কেওলার হাওর এলাকার প্রায় ৫০ একর পাকা বোরো ক্ষেত অর্ধনিমজ্জিত হয়ে পড়েছে। রাজনগর এলাকায় লাঘাটা নদীতে বাঁধ দেয়ায় জলাবদ্ধতার এ সমস্যা সৃষ্টি হয়েছে। পানির জন্য ধান কাটতে না পারায় উৎকন্ঠা তৈরি হয়েছে কৃষকের মাঝে।

কৃষকরা জানান, বোরো ধান পেকেছে। হাওরের মধ্যে পতনউষার ইউনিয়নের পতনউষার গ্রাম ও মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামসহ আশপাশ দু’একটি গ্রামের নিচু এলাকার প্রায় ৫০ একর বোরো ক্ষেত অর্ধনিমজ্জিত হয়ে পড়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদী খনন ও সেতু নির্মাণের কারণে রাজনগর এলাকায় লাঘাটা নদীতে একটি সেতুর কাজের জন্য নদীতে বাঁধ দেয়া হয়। এই বাঁধের ফলে উজানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে হাওরের ধানক্ষেত অর্ধনিমজ্জিত হয়ে পড়ায় কৃষকরা জমি থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি। তারপরও উঠতি বোরো জমি থেকে পানি নামার বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা আরও বলেন, এখন ঝড়-তুফানের সময়। জলাবদ্ধ অবস্থায় কখন ঝড়-তুফান ও ভারী বৃষ্টিপাতের ফলে আমাদের উঠতি বোরো ক্ষেত সম্পূর্ণ তলিয়ে যায় এবং আমাদের ক্ষতি গুণতে হয়, সে আশঙ্কা করছি।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে অবহিত করেছি। আশাকরি পানি ছেড়ে দেয়ার ব্যবস্থা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, লাঘাটা নদীর রাজনগর উপজেলা এলাকায় থাকায় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবকে অবহিত করা হয়েছে। তাছাড়া দ্রুত সময়ের মধ্যেই পানি ছেড়ে দেয়া হবে। তাতে কৃষকরা ধান কেটে ঘরে তুলতে কোন সমস্যা হবে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা