সারাদেশ

গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে গৃহবধূ খুন

মাসুম লুমেন, গাইবান্ধ প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের কিল ঘুষিতে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) সকালে সাঘাটা উপজেলা সদরের সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম সরদার পাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে শুকুর আলীর স্ত্রী হাজেরা বেগম দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বকৃত যাতায়াতের রাস্তা থেকে বাঁশের বেড়া সরানোর কথা বলেন প্রতিপক্ষ আব্দুল লতিফের পরিবারকে। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে লতিফের স্ত্রী হাউসি বেগম হাজেরা বেগমের উপর চড়াও হয়ে বুকে কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। এসময় গুরুতর আহত হাজেরা বেগমকে হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন বলেন, বুকে আঘাতের চিহ্ন রয়েছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা