কাল বৈশাখী ঝড়, বন্ধ, ফেরি
সারাদেশ

কাল বৈশাখী ঝড়ে উল্টে গেছে ২ ফেরি ঘাট

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে দুইট ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে গেছে। উভয় পাড়ে শতাধিক পণ্যবাহী গাড়ির জট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট সংস্কার না হওয়ায় দুই ঘাটে আটকে থাকা দুই ফেরিতে থাকা অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক নামতে পারছে না।

ইলিশা ফেরিতে অপেক্ষমাণ ট্রাকচালক মোঃ রুবেল বলেন, ঢাকা থেকে ফ্রীজ নিয়ে ভোলার ইলিশা ফেরি ঘাটে আসলে ঝড়ের কবলে ফেরি ঘাট ভেঙ্গে যাওয়ায় এখনো নামতে পারিনি ।

ভোলা সদর উপজেলার ট্রাকচালক রফিক মিয়া বলেন, ভোলা থেকে তরমুজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। ফেরির সিরিয়ালও পেয়েছি কিন্তু সকালের ঝড়ে ঘাট উল্টে যাওয়ায় ফেরিতে উঠতে পারিনি। এখন কবে ঠিক হয় আর কবে ফেরিতে উঠতে পারবো আল্লাহ জানে।

ভোলার ইলিশা ফেরি ঘাটের ইনচার্জ পারভেজ খান জানিয়েছেন, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা