সারাদেশ

সেহরির রান্না নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় সেহরির ভাত রান্নাকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪)। তিনি মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মোহাম্মদ আলী (২২)।

শুক্রবার ভোর রাতে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পিরোজপুর শহর থেকে শুক্রবার সকালেই আসামিকে আটক করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, সেহরিতে মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, সেহরির সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোটভাই মোহাম্মদ আলী দা দিয়ে বড়ভাই হেলাল উদ্দিনকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএস

,

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা