সারাদেশ

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ শ্রমিক নিহত হয়। আহত হন অন্তত ৫০ জন। শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ৪ জনের মৃত্যুর তথ্য জানিছেন। তিনি বলেন, সকালে বিদ্যুৎকেন্দ্রে বেতনভাতা নিয়ে শ্রমিকরা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেতে সংঘর্ষ বেধে যায়। এর জেরে ৪ জন নিহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রথমে এসআলম বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে উস্কানি দিয়ে আশেপাশের গ্রামবাসীকে এতে সম্পৃক্ত করা হয়। পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা