সারাদেশ

লকডাউনের মধ্যে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: লকডাউনের মধ্যেই এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রেজাউল ও অপরজনের নাম শাহাদত হোসেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার বাবলা এলাকায় আজ বিকাল ৪টার দিকে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল ও শাহাদতসহ তিনজন মারা যান। আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালের পাঠানো হয়েছে। ট্রাক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা