সারাদেশ

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মনারঝিরি পাহাড়ের গভীর জঙ্গলে ১৬ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় বন্যহাতির আক্রমণে নুর আয়েশা বেগম (৬২) নামের এক কিষাণীর মৃত্যু হয়েছে।

তিনি উত্তর জলদী গ্রামের নতুন দিঘীর পাড়ার কৃষক মো. ফেরদৌসের স্ত্রী। ফেরদৌস জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ে। সবাই ব্যবসা বাণিজ্য করেন। তারা স্বামী-স্ত্রী দুইজনকে ছেলে-মেয়েরা কেউ সংসার খরচ দেন না। তাই বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে মনারঝিরি পাহাড়ে দুইজনই শাক-সবজি চাষ, লেবু ও আম বাগান করে দুইজনই কোনরকমে আলাদা কুঁড়েঘরে সংসার চালান। ছেলেরা পাকা দালান করে পাশেই থাকেন। ছেলেদের প্রতিমাসে ১ হাজার টাকা করে দিতে বললেও দেন না। লেবু বিক্রয় করে কিছু টাকার জন্য শুক্রবার সকালে আমাকে ছাড়া নুর আয়েশা বেগম বাগানে যায়। এর কিছুক্ষণ পর শুনি আয়েশাকে বন্যহাতি মেরে ফেলেছে। আমাকে এখন ভাত-পানি কে দেবে? আমি পাহাড়ে একা কিভাবে যাব?

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি জানান, নিহত আয়েশার ৩ ছেলে পাকা দালানে থাকলেও বৃদ্ধ এই কৃষক-কিষাণী থাকতেন কুঁড়েঘরে। পাহাড়ে চাষ-বাস করে দুইজনই সংসার চালাতেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা