সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন 

নিয়ামুল ইসলাম আকঞ্জি,(ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): কোভিড-১৯ মোকাবিলায় সরকারের দেয়া লকডাউন ঢিলেঢালাভাবে চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকেই শহরের সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।তবে লকডাউনকে ঘিরে বন্ধ রয়েছে দোকান-পাট, শপিংমলসহ সরকারি অফিস নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ।

এছাড়াও বন্ধ রয়েছে দূর পাল্লার যান চলাচল। তবে শহরে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ছোট আকারের যান চলাচল করছে। বিভিন্ন স্থানে চলাচলকারী মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তেমন লক্ষ্য করা যায়নি। একে অপরের গা ঘেঁষে চলাচল করার পাশাপাশি মাস্ক ছাড়াও অনেককে ঘুরাফেরা করেত দেখা গেছে।

এদিকে লকডাউন বাস্তবায়নে করতে শহরের কুমারশীল মোড়, টি, এ রোড, কাউতলী, ভাদুঘর, কোর্ট রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত কাজ করছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা