সারাদেশ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম সৈয়দ হায়দার হোসেন (৫৫) ।শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের সেচপাম্পে এ ঘটনা ঘটে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সৈয়দ হায়দার হোসেন মাদারীপুর জেলার ডাসার থানার ডাসার গ্রামের বাসিন্দা। আজ সকালে বাড়িতে দীর্ঘদিন থেকে ফেলে রাখা মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য নিয়ে যান। এক পর্যায়ে মোটরে ভেজা কাপড় ও শরীর স্পর্শ করলে বৈদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই হায়দার হোসেন মারা যান। এদিকে অনেকক্ষণ তাকে না দেখে পুকুর পাড়ে গেলে মৃত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন। পরিবারের সদস্য ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।

উল্লেখ্য, সৈয়দ হায়দার হোসেন ২০১৭ সালে রাজারবাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর কর্মরত থাকা অবস্থায় অবসর নেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা