সারাদেশ

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে বসেছে সাপ্তাহিক গরুর হাট 

ঠাকুরগাঁও, প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে করোনা মহামারী সংক্রমণ রোধে সরকারিভাবে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হলেও হাটবাজারে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। এমনকি মাস্ক ছাড়াই অনেককে চলাচল করতে দেখা গেছে । সরকারি নির্দেশনা এখানে চরমভাবে উপেক্ষিত হলেও দেখার কেউ নেই।

করোনা ভাইরাসে ২য় ঢেউ মোকাবেলায় সর্বাত্বক লকডাউনের ৩য় দিনে শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট বসেছে । গরুর হাটসহ বসেছে সাপ্তাহিক হাট বাজার।

জেলার ঐতিহ্যবাহী এ হাটে যদিও অন্যান্য দিনের তুলনায় হাটুরের উপস্থিতি ছিল কম। তারপরও ক্রেতা বিক্রেতাদের অনেককে মাস্ক ছাড়া কেনাবেচা করতে গেছে। গরু হাটিসহ অন্যান্য পণ্যের বাজার গুলোতেও ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভীড়।

সামাজিক দুরত্ব বলতে কোন কিছুর বালাই নেই এখানে । পশু হাটিতে একদিকে সামাজিক দূরত্বের বালাই নেই অন্যদিকে মাস্ক ব্যহারেও অনেকের অনীহা ভাব লক্ষ্য করা গেছে।

আনোয়ার হোসেন,দুলাল হক নামে কয়েকজন হাটুরে জানান,করোনা হচ্ছে বড়লোকের অসুখ। এটি এসি রুমে থাকা মানুষকে আক্রমণ করে।প্রখর রৌদ্রে খোলা আকাশের নীচে থাকা সাধারণ মানুষকে এটি আক্রমণ করে না। তাই মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা মনে করছি না।

সোহেল নামে একজন হাটুরে জানান, জেলা শহরে সর্বাত্মক লকডাউনে মটর সাইকেল নিয়ে চলাচল করা যায় না।রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জবাব দিতে হয় কোথায় যারো এবং কেন বাড়ির বাইরে বের হয়েছি। অথচ এই হাটে লকডাউন বলতে কোন কিছু নেই।২/৪জন মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ লোকজনকে মাস্ক ছাড়াই বাজার করতে দেখা যাচ্ছে।আর পশু হাটিতে এমন ভীড় তাতে সামাজিক দূরত্ব কল্পনা মাত্র।

দুপুর ১১ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাটে আসার খবর পেয়ে অনেক দোকানদারকে ঝাপ ফেলতে দেখা যায়। এতে ঝাপ নামানোর শব্দে অনেক হাটুরেকে এদিক ওদিক দৌড় ঝাপ করতে দেখা যায়।

জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম বলেন,গ্রাাম পর্যায়ে সাধারণ মানুষদের অনেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনার বিষয়ে এখনও সচেতন নয়। তাদেরকে সচেতন করতে মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ কাজ করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা