ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কায় চীনা জাহাজ
আন্তর্জাতিক

ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আপত্তি উপেক্ষা করে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বন্দরে নোঙর করতে চলেছে বিতর্কিত সেই চীনা জাহাজ।

আরও পড়ুন : টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার (১৩ আগস্ট) শ্রীলঙ্কান সরকার সেই অনুমতি দিয়েছে। সংবাদ সংস্থা এএফপি কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনই দাবি করেছে।

বিতর্কিত সেই চীনা জাহাজটির নাম ‘ইউয়ান ওয়াং ৫’। এই সংক্রান্ত বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট এটিকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার হয় এমন জাহাজ হিসেবে অভিহিত করলেও, এর মাধ্যমে নজরদারির কাজও চালানো হয় বলে নিশ্চিত বিশেষজ্ঞ মহলের একটি অংশ।

ক্ষমতাধর চীন ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে এই মুহূর্তে মরিয়া। পাশাপাশি শ্রীলঙ্কাতেও নিজেদের প্রভাব উত্তরোত্তর বাড়িয়ে চলেছে শি জিনপিংয়ের দেশ।

আরও পড়ুন : পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে এই পরিস্থিতিতে চীনা নজরদার জাহাজের উপস্থিতি নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করে এসেছে নয়াদিল্লি।

প্রাথমিকভাবে স্থির হয়েছিল, বৃহস্পতিবার (১১ আগস্ট) ‘ইউয়ান ওয়াং ৫’ চীন নিয়ন্ত্রিত হামবানটোটা বন্দরে নোঙর করবে। কিন্তু ভারতের আপত্তিতে কলম্বো বেইজিংকে জাহাজের আগমন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বলে।

কিন্তু শ্রীলঙ্কার বন্দরমন্ত্রী নির্মল পি সিলভা জানিয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছেন। যেখানে বলা হয়েছে, ১৬ থেকে ২২ অগস্ট পর্যন্ত চীনের বিতর্কিত জাহাজটি হামবানটোটায় থাকবে।

লঙ্কান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, কলম্বো জাহাজের বিষয়ে অনুমতি পুনর্বহাল করেছে। এর আগে এই অনুমতি দেয়া হয়েছিল ১২ জুলাই। তার এক দিন আগেই দ্বীপরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান।

আরও পড়ুন : টের পাবেন কত ধানে কত চাল

দেশটির হামবানটোটা বন্দর সূত্রে, শুক্রবার (১২ আগস্ট) রাত পর্যন্ত চীনের জাহাজটি শ্রীলঙ্কার পানিসীমা থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ধীরে ধীরে হামবানটোটার গভীর সমুদ্রবন্দর অভিমুখে এগিয়ে আসছে।

এদিকে ভারতের আপত্তি উপেক্ষা করে চীনা জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয়া হলো, তার তাৎপর্য যথেষ্টই গভীর বলেই মনে হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে ভারত।

আরও পড়ুন : বাংলাদেশি কর্মী নেবে কোরিয়া

প্রসঙ্গত, শ্রীলঙ্কান এই বন্দরটি ১১২ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চীন। ১৪০ কোটি ডলার খরচ করে একটি চীনা সংস্থাকে দিয়ে এই বন্দরটি তৈরি করা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা