সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডব, মামলা সংখ্যা বেড়ে ৫৫

নিয়ামুল ইসলাম আকঞ্জি, (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও
অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরো ৪ টি মামলা হয়েছে এবং ৩০ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নতুন করে আরো ৪ টি সহ ৪৯ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি ও
রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৫ টি মামলা হয়েছে।

এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা
হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা