সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের রুপপুর সিএনজি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে রুপপুর সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক তাইজুল ইসলাম সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত তাইজুল ভ্যান চালিয়ে মহাসড়কে উঠার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়, এতে ভ্যানের চালক তাইজুল ইসলাম ভ্যান থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা