সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনায় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে রেজাউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১২ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে তার মৃত্যু হয়।

রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার থানা কাউন্সিলপাড়ার মৃত খালেক শিকদারের ছেলে। এ নিয়ে জেলায় করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫ জনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৭ এপ্রিল রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনার নমুনা দেয়। পরদিন ৮ এপ্রিল সংগৃৃহীত নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ৯ এপ্রিল তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সুস্থ হয়েছেন ১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। হোম আইসোলেশনে আছেন ১০২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৩ জন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা