সিলেটে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
সারাদেশ

সিলেটে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ট্রাক্টর চাপায় ছাবের আহমদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার জালালাবাদ মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ছাবের আহমদ ওই গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিকেলে ছাবের বাড়ির সামনে জমির আইলের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় জমি থেকে মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ছাবের। তার মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা