কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি
সারাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের দরিয়ানগরের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি।

শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মাছ ধরতে নেমে তিমিটিকে সমুদ্র থেকে ভেসে আসতে দেখেন স্থানীয় এক জেলে।

এর আগে শুক্রবার (০৯ এপ্রিল) কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে আসে একটি মৃত বিরল প্রজাতির তিমি। সে ঘটনার রেস না কাটতেই আজ শনিবার (১০ এপ্রিল) ভোরে সমুদ্র থেকে ভেসে আসে একই প্রজাতির আরেকটি মৃত তিমি। তিমিটি দরিয়ানগর সৈকতে ভিড়েছে। আগেরটি ভিড়েছে উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে হিমছড়ি ও দরিয়াণগর সৈকতের মাঝামাঝি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাঝ সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কায় তিমিটির মৃত্যু হতে পারে। অথবা বিষাক্ত বর্জ্য খেয়ে ফেলার কারণে মৃত্যু হয়েছে।

আগের তিমিটির শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকলেওে এই তিমিটির দেহে আঘাতের তেমন কোন চিহ্ন নেই। তবে তিমিটির দেহ থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।

পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, বড় বড় মৃত তিমি ভেসে আসার খবরে উদ্বিগ্ন এলাকার মানুষ। ১৯৯৬ ও ২০০৬ সালেও এই রকম দুটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। কিন্তু কোনোটির তদন্ত হয়নি। এবার তিমির মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত হওয়া প্রয়োজন। এগুলোর মৃত্যু বঙ্গোপসাগরের জলসীমানায়, নাকি অন্য কোনো জায়গায়; তা চিহ্নিত হওয়া দরকার।

স্থানীয় জেলে ও বাসিন্দারা ধারণা করছেন, আগের তিমিটির মত এটির ওজন ও দুই থেকে আড়াই টন হতে পারে ।

তবে, তিমিগুলোর মৃত্যু কি কারণে হচ্ছে সে বিষয়ে এখনো কেউ সঠিক তথ্য দিতে পারছে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা