সারাদেশ

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় আয়শা আক্তার নুপুর (২১ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ঘুইংগার হাট বাজারের উপরে স্বামীর ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আয়শা আক্তার নুপুর সদর উপজেলার চরসামাইয়া ১ নং ওয়ার্ডের আখন বাড়ির বিল্লাল হোসেন এর মেয়ে এবং সদর উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর শেষ মাথা খনকার বাড়ির মো. আরিফের স্ত্রী। নুপুর ও আরিফ দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান আছে।

মৃত নুপুরের বাবা বিল্লাল হোসেন জানান, নুপুরের সঙ্গে তার স্বামী আরিফের চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী আরিফ নানানভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। এই নির্যাতনের পরে আমার মেয়ে আমাকে ফোন করে বলে বাবা আমায় কিছু দেন নাই বলে আমাকে এমন নির্যাতন করে। আমি কিছু দিন আগেও তাকে ব্যাংক থেকে লোন নিয়ে ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকা দিয়েছি। এতো টাকা দেওয়ার পরেও আমার মেয়ের শান্তি হইলো না।

এ বিষয়ে গৃহবধূ ঝুমুরের স্বামী মো. আরিফ এর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার তদন্ত অফিসার (এসআই) সোহাগ বলেন, থানা থেকে খবর পেয়ে ঘুইংগার হাট বাজারের উপরে একটি বাড়িতে এক নারী ঝুলন্ত আবস্থায় আছে। পরে আমরা পুলিশ সদস্য ও স্থানীয় ভাবে লোকজন নিয়ে বাড়িতে পৌঁছে নুপুর নামের এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এবং তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে নিয়ে আশা হয়েছে।

ভোলা সদর মডেল থানার (ওসি) এায়েত হোসেন জানান, ঘুইংগার হাট বাজার থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা