সারাদেশ

ক্রেতার ছুরিকাঘাতে তরমুজ বিক্রেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের সিংড়ায় তরমুজ কেনা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ক্রেতার ছুরিকাঘাতে মারফত আলী (৩৫) নামে এক তরমুজ বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মারফত ইন্দ্রাসন গ্রামের খুরু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাত পুকুরিয়া বাজার যাত্রী ছাউনী এলাকায় তরমুজ বিক্রয় করছিলেন মারফত আলী। এসময় তরমুজের দাম নিয়ে একই গ্রামের মৃত নসুর মোল্লার ছেলে বাচ্চু মোল্লার সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তরমুজ কাটার ছুরি দিয়ে তরমুজ ব্যবসায়ী মারফতকে ছুরিকাঘাত করে বাচ্চু। গুরুতর আহত অবস্থায় তাকে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা