সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সব থানায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ায় সবকটি থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার সবকটি থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পসমূহে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ভারি অস্ত্রের সমন্বয়ের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্য। থানাও ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাঁড়িতে স্থাপন করা হয়েছে এলএমজি পোস্ট। এসব পোস্টের দায়িত্ব পালন করবেন পুলিশের চৌকস সদস্যরা।

জেলায় ২৭টি এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব নিরাপত্তা পোস্টে আধুনিক ও ভারী অস্ত্রসহ প্রশিক্ষিত পুলিশ সদস্যসের নিয়োগ করা হয়েছে। প্রত্যেকটি থানা ফাঁড়ি ও ক্যাম্পে ইতোমধ্যেই জনবল বৃদ্ধিসহ অত্যাধুনিক অস্ত্রসস্ত্র সরবরাহ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়াতেই বাড়তি নিরাপত্তমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে কোন দুষ্কৃতিকারী যেন পুলিশ স্থাপনায় হামলা বা সহিংস ঘটনা ঘটাতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা