সারাদেশ

সৈকতে বিশালাকার মরা তিমি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকত এবার ভেসে এলো বিশাল আকৃতির মরা তিমি। ধারণা করা হচ্ছে এই তিমির ওজন হবে দুই টনেরও বেশি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়নের (এপিবিএন) অদূরে সৈকতে স্থানীয় লোকজন মরা তিমিটি দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, দুপুরের দিকে তিমিটি দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকে। দেখেই বোঝা যাচ্ছে বিশাল আকৃতির এই ওজনও কয়েক টন হবে।

স্থানীয় লোকজনের ভাষ্য, বড় ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে এটির মারা যেতে পারে। যোগ করেন সোহেল রানা।

বিশেষজ্ঞরা সরেজমিনে পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে তাৎক্ষণিক এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা