সারাদেশ

আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের চাষিরা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : গত বছর আলুর ভাল দাম পেয়ে এ বছর কৃষকরা ব্যাপক জমিতে আলুর চাষ করে। আবহাওয়া ভাল থাকায় উৎপাদনও হয়েছে বেশ ভাল। কিন্তু কোল্ড স্টোরেজে জায়গা না পাওয়ায় নামমাত্র মূল্যে ক্ষেত থেকে আলু বিক্রি করে দিচ্ছেন তারা। ফলে ভাল ফলন পেয়েও লাভের মুখ দেখতে পাচ্ছেন না ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা।

গত বছর করোনার কারণে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় আলুর কদর ছিল সারা বছরজুড়ে।সে কারণে আলুর দাম ছিল আকাশচুম্বী (৩০-৪০) টাকা। এ কারণে এ বছর কৃষকদের একটা বড় অংশ এ বছর আলু আবাদের ঝুঁকে পড়ে। আবাদও হয়েছে বেশ ভাল। বিঘা প্রতি ১৪০ থেকে ১৫০ মণ। অনেক চাষি উৎপাদিত আলু হিমাগারে সংরক্ষণের জন্য স্লিপের জন্য বিভিন্ন হিমাগারে ঘুরেন। কিন্তু স্লিপ পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম দ্বিগুন। তাই বাধ্য হয়ে অনেকে পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে কেজি প্রতি কার্ডিনাল জাতের আলু ৯-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

কৃষি বিভাগের সূত্র মতে, চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ২৪ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। আর আবাদ হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। হেক্টর প্রতি ২৪ দশমিক ৬০ মেট্রিক টন হিসেবে অর্জিত জমিতে এ বছর সাড়ে ৬ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে।

ঢোলারহাট এলাকার আলু চাষি হাসান মিয়াসহ কয়েকজন আলু চাষি জানান, এ বছর আবহাওয়া ভাল থাকায় আলুর ফলন ভাল হয়েছে। বিঘা প্রতি ১৪০-১৫০ মণ পাওয়া যাচ্ছে।কিন্তু হিমাগারের স্লিপ পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম অনেক বেশি। তাই দেরিতে ক্ষেত থেকে আলু তুলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছর বাড়িতে আলু সংরক্ষণ করব।

রফিকুল ইসলাম, মেহেদী আহসান উল্লাহ নামে আরো কয়েকজন চাষি জানান, বীজের দাম বেশি, সারের দাম বেশি, কামলার দাম বেশি সব মিলে বিঘা প্রতি অনেক টাকা খরচ হয়েছে।আশা করেছিলাম আলু হিমাগারে রেখে পরবর্তীতে বিক্রি করব। কিন্তু স্লিপ কোথাও মিলছে না। এ অবস্থায় ৮/৯ টাকা কেজি দরে আলু বিক্রি করে লোকসান দিতে হচ্ছে।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু তাহের বলেন, এ বছর ঠাকুরগাঁও জেলায় লক্ষ্যমাত্রার চাইতে অতিরিক্ত জমিতে আলুর আবাদ হয়েছে এবং ফলনও বেশ ভাল। জেলায় প্রায় সাড়ে ৬ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। কিন্তু জেলায় ১৬টি হিমাগারে ধারণ ক্ষমতা প্রায় ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন। এক্ষেত্রে এ জেলার চাষিরা ইচ্ছা করলে পার্শ্ববর্তী নীলফামারী জেলায় আলু রাখতে পারেন বলে পরামর্শ দেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা